• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

নতুন পে স্কেলে চাকরিজীবীরা পাবেন যে ১০ সুবিধা

দেশ টিভি ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোয় বেশ কিছু সুযোগ-সুবিধায় পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়ানো, বাড়িভাড়া ও বিভিন্ন ভাতা বৃদ্ধি, বয়সভেদে চিকিৎসা ভাতা এবং বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য ভাতা দেওয়ার সিদ্ধান্ত রয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সম্প্রতি মন্ত্রিসভায় অনুমোদিত এ কাঠামোর প্রজ্ঞাপন জারির প্রস্তুতি চলছে। অর্থ বিভাগ এ নিয়ে কাজ করছে। প্রজ্ঞাপন জারির আগে তা ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

নতুন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে মূল বেতন ও নিট পেনশন তিন ধাপে বাস্তবায়ন করা হবে। বিভিন্ন ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

চলতি অর্থবছরে মূল বেতন ও নিট পেনশনের জন্য প্রয়োজন হবে ১ লাখ ৬৮ হাজার ৬৫৬ কোটি টাকা। এটি বর্তমান বরাদ্দের চেয়ে ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা বেশি। ২০২৭-২৮ অর্থবছরে এ খাতে প্রয়োজন হবে ২ লাখ ১৩ হাজার ৪৯৪ কোটি টাকা।

নতুন কাঠামোয় যেসব উল্লেখযোগ্য পরিবর্তন থাকছে—

বাড়িভাড়া ভাতা: ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া দেওয়া হবে। বর্তমানে এ হার সর্বোচ্চ ৪০ শতাংশ। অন্যান্য সিটি করপোরেশন ও সাভার পৌর এলাকায় ৩০ থেকে ৫০ শতাংশ এবং অন্যান্য এলাকায় গ্রেড অনুযায়ী ২৫ থেকে ৪৫ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে।

চিকিৎসা ভাতা: বয়সের ভিত্তিতে চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে। ৫০ বছর বয়স পর্যন্ত ৩ হাজার, ৫০ বছর একদিন থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার, ৬০ বছর একদিন থেকে ৭০ বছর পর্যন্ত ৫ হাজার এবং ৭০ বছরের বেশি বয়সীদের জন্য ৬ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে।

বার্ষিক বেতন বৃদ্ধি: নিম্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখা হয়েছে। গ্রেড-৬ ও তার নিচের গ্রেডে বার্ষিক বেতন বৃদ্ধি ৫ শতাংশ, গ্রেড-৩ ও ৪-এ ৩ দশমিক ৫ শতাংশ এবং গ্রেড-২-এ ২ দশমিক ৭৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

মোবাইল ভাতা: নতুন কাঠামোয় সব গ্রেডের কর্মচারী মোবাইল ভাতার আওতায় আসবেন। গ্রেড-৫ ও তার ওপরে ৫০০ টাকা এবং গ্রেড-৬ ও তার নিচে ১৫০ টাকা মোবাইল ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতা: যাতায়াত ভাতা ৩০০ থেকে বাড়িয়ে ৬০০ টাকা, টিফিন ভাতা ২০০ থেকে ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০ থেকে ৩০০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে।

প্রতিবন্ধী সন্তানের ভাতা: সরকারি কর্মচারীদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা চালু করা হচ্ছে। সর্বোচ্চ দুজন সন্তান এ সুবিধা পাবেন।

ঝুঁকি ও বিশেষ ভাতা: প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা মূল বেতনের ১০ শতাংশ হারে দেওয়ার প্রস্তাব রয়েছে। ঝুঁকি ভাতা ও বিশেষ ভাতা ক্ষেত্রবিশেষে ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে শিক্ষা সহায়ক, কার্যভার, আপ্যায়ন ও উৎসব ভাতা আগের হারেই থাকছে।

পাহাড়ি ও হাওড় এলাকায় ভাতা: পাহাড়ি এলাকায় মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা দেওয়া হবে। পার্বত্য জেলা সদর ও সদর উপজেলায় এর সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা এবং অন্যান্য পাহাড়ি এলাকায় ৫ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। হাওড়, দ্বীপ ও চর এলাকায়ও ২০ শতাংশ হারে ভাতা বহাল রেখে সর্বোচ্চ সীমা ৫ হাজার টাকা করা হয়েছে।

পেনশন ও গ্র্যাচুইটি: ‘এক গ্রেড এক পেনশন’ ব্যবস্থা বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে নিট পেনশনের সর্বনিম্ন পরিমাণ ১০ হাজার এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন

ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের ৮ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান

সশস্ত্র বাহিনীর ভাতা: সামরিক বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের প্রতিরক্ষা, কিট, ডেঞ্জার মানি, দোভাষী ও শিক্ষকতা ভাতাসহ অধিকাংশ ভাতা বিদ্যমান হারের ওপর ১০ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া নববর্ষের ভাতার পরিমাণ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কাঠামোয় সামরিক ও বেসামরিক দুই খাতের কর্মচারীদের বিভিন্ন সুযোগ-সুবিধায় পরিবর্তন আনা হলেও সব ভাতা একসঙ্গে কার্যকর হবে না।

যে আই

  • পে স্কেল
এ সম্পর্কিত আরও খবর
নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কবে?
নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কবে?
অনুমোদনের পর দুই সপ্তাহ, পে-স্কেলের গেজেট এখনো অধরা
অনুমোদনের পর দুই সপ্তাহ, পে-স্কেলের গেজেট এখনো অধরা
নবম পে স্কেলে নতুন সিদ্ধান্ত, আসছে পরিবর্তন
নবম পে স্কেলে নতুন সিদ্ধান্ত, আসছে পরিবর্তন
পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্বের পেছনে যেসব কারণ
পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্বের পেছনে যেসব কারণ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X